প্রেম · ForeverLove · Forever
2 মিনিট2 min read
আমরা একসাথে বৃদ্ধ হব ঠিকইGrowing Old With You

আমার একটি স্পষ্ট স্বপ্ন আছে—
তোমার সাথে সাথে বৃদ্ধ হওয়ার স্বপ্ন।
যখন তোমার রুপোলি চুলগুলি ঝলমল করে উঠবে,
আর তোমার ফ্যাকাশে চামড়া আলোয় ভরিয়ে দেবে আমার ভুবন।
যখন আমাদের পৃথিবী আর ছুটবে না কোনো চেনা ছন্দে,
আমার হৃদয় তখনও বেজে উঠবে তোমারই জন্য, হয়তো বা আরও দ্রুত গতিতে।
সব দায়িত্বের যখন ইতি ঘটবে একে একে,
তবু ভালোবাসার যে ঋণ, তা আমাদের রাখবে একসাথে বাঁধার সুতোয়।
জীবনে যখন আর কোনো তাড়াহুড়ো অবশিষ্ট থাকবে না,
প্রতিবার কাছাকাছি এলে রক্তের প্রতিটি বিন্দুতে
শিহরণ জাগবে ঠিক আগেরই মতো।
কাঁপা কাঁপা হাতে যখন বল কমে আসবে,
আমি তবুও ধরে রাখব তোমার হাতটি—একটু শক্ত করে।
ক্লান্ত চোখের দৃষ্টি যখন ঝাপসা হতে চাইবে,
প্রতিটি পলকে আমি তখনও তোমাকেই খুঁজে ফিরব।
বয়সের ছাপ যখন গল্প এঁকে দিয়ে যাবে
আমাদের দুজনেরই মুখে,
আমি তখনও দেখতে পাব সেই মানুষটিকে—
প্রথমবার যার প্রেমে পড়েছিলাম আমি।
আমার ঠিক এই একটাই স্বপ্ন—
আর আমি জানি,
আমরা একসাথে বৃদ্ধ হব ঠিকই।I have a vivid dream—
the dream of growing old with you.
When your silver-like hair will sparkle,
and your pale skin will glow up my world.
When our world will no longer have a pace,
my heart will still beat for you, even faster.
When all our responsibilities are over,
still, the duty of love will bring us together.
When there is no rush left in life,
our adrenaline will still flow faster
each time we come closer.
When our hands tremble,
I will still hold yours a little tighter.
When our eyes grow tired,
I will still search for you in every glance.
When time leaves its stories
on both our faces,
I will still see the person
I fell in love with.
I have this dream—
And I know
we will grow old together.
— মৌমিতা— Moumita
REACTIONS
Comments
Share a thought. Comments are reviewed before they appear publicly.