☾ মৌনের কবিতাMooner Kobita
প্রেম · SadnessLove · Sadness
3 মিনিট3 min read

অন্তহীন অপেক্ষাEndless Waiting

তুমি অবিরাম ছুটে চলো আমার মনে, প্রতি মুহূর্তে। সব স্মৃতি মুছে ফেলতে বারবার চেষ্টা করি আমি, তবু নিজেকে আটকাতে পারি না— তোমার কথা ভাবা থেকে, তোমাকে খুঁজে ফেরা থেকে, শুধুমাত্র তোমাকেই ভালোবেসা থেকে। যত সময় বয়ে যায়, আমার ভালোবাসা তত তীব্র হয়ে ওঠে। আমি অনুভব করতে পারি আমাদের এই বন্ধন। আমি অনুভব করতে পারি এই আকুল টান। আমি আমাদের মাঝের সবকিছু অনুভব করতে পারি— শুধু তুমি কী অনুভব করছ, তা ছাড়া। আমি জানি না তুমি কতটা আকুল হয়ে চাও আমাকে, কতটা গভীরভাবে খোঁজো আমাকে, কিংবা আমার কথা তোমার মনে পড়ে কি না যেভাবে তোমার কথা আমার মনে পড়ে। তুমি হয়ে উঠেছ আমার হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ। তুমি আমার জীবনের কেন্দ্রবিন্দু। আমার জীবনটা আবর্তিত হয় তোমাকে ঘিরেই। আমার আকাশজুড়ে তুমি এক চাঁদ, আর আমি এক নিঃসঙ্গ তারা— তোমার দীপ্তির আড়ালে ঢাকা পড়ে যাওয়া এক ম্লান আলো। তবুও, আমার এই আকাশে, তুমিই একমাত্র আলো যা আমি দেখতে পাই। আমি জানি আমাদের কোনোদিনই একসাথে হওয়ার ছিল না। হয়তো আমাদের পথগুলো কখনোই মিলবার ছিল না এই চুরি করা মুহূর্তগুলো, এই না-বলা অনুভূতিগুলো, আর এই অন্তহীন আকুলতা ছাড়া। কিন্তু আমি তোমাকেই ভালোবেসে যাব। আমি তোমাকে খুঁজে যাব প্রতিটি ভিড়ে, প্রতিটি নিস্তব্ধতায়, প্রতিটি স্বপ্নে। আর আমি তোমার জন্যই অপেক্ষা করে যাব— যদিও এর জন্য পুরো একটা জীবন লেগে যায়, যদিও এর জন্য অনন্তকাল লেগে যায়।You are running through my mind, always. I keep trying to erase every memory, but I cannot stop myself from thinking about you, looking for you, loving only you. The more time passes, the stronger my love becomes. I can feel the bond. I can feel the tension. I can feel everything between us— except how you feel. I don’t know how much you long for me, how deeply you miss me, or whether I ever cross your mind the way you cross mine. You have become an integral part of my heart. You are at the centre of my life. My life revolves around you. You are the moon in my skyline, and I am the lonely star— too faint to be seen beneath your brilliance. Yet, in my sky, you are the only light I can ever see. I know we were never meant to be together. Perhaps our paths were never meant to meet beyond these stolen moments, these unspoken feelings, this endless longing. But I will keep loving you. I will keep looking for you in every crowd, every silence, every dream. And I will keep waiting for you— even if it takes a lifetime, even if it takes eternity.
— মৌমিতা— Moumita
REACTIONS

Comments

Share a thought. Comments are reviewed before they appear publicly.

No comments yet. Be the first to share your thoughts.
You need to verify your email before posting. Your comment will be reviewed before appearing publicly.