☾ মৌনের কবিতাMooner Kobita
প্রেম · SadnessLove · Sadness
2 মিনিট2 min read

বর্ষা এসেছেThe Rains Have Come

আজ বর্ষা এসেছে আমার মনের দ্বারে, আজ কালো মেঘ জমেছে মনের অন্ধকারে। আজ বাতাস নিয়ে আসছে এক হারানোর গন্ধ, আজ প্রকৃতির নীরবতায় যেন যুদ্ধের ছন্দ। আজ পাখিরাও কেমন যেন ডাকছে আনমনা, আজ মন হারিয়ে ফেলেছে নিজেরই ঠিকানা। আজ শরীরে জাগে অদ্ভুত এক শিহরণ, আজ প্রাণ যেন নিয়েছে নিজেকে হারানোর পণ। আজ ফুলগুলো হারিয়ে ফেলেছে তাদের সব গন্ধ, আজ আমি করে নিয়েছি মনের দুয়ার বন্ধ।The Rains Have Come Today, the rains have come to the door of my mind. Today, dark clouds have gathered in the darkness of my heart. Today, the wind carries the fragrance of something lost. Today, nature seems restless, as if preparing for a war. Today, the birds are calling in a strangely absent-minded way. Today, my mind has lost the place it once called home. Today, a strange shiver awakens within my body. Today, my soul seems to have taken a vow to lose itself. Today, the flowers have lost all their fragrance. Today, I have closed the doors of my heart.
— মৌমিতা— Moumita
REACTIONS

Comments

Share a thought. Comments are reviewed before they appear publicly.

No comments yet. Be the first to share your thoughts.
You need to verify your email before posting. Your comment will be reviewed before appearing publicly.