প্রেম · ScaredLove · Scared
2 মিনিট2 min read
আমি আতঙ্কিতI Am Scared

তোমাকে হারানোর ভয়ে আমি আতঙ্কিত,
তোমা থেকে দূরে থাকার ভাবনায় শিহরিত।
ক্লান্ত আমি, শুধুই তোমার কথা ভাবতে ভাবতে,
অবসন্ন আমি, তোমায় চোখের দেখা না দেখতে পেয়ে।
নিজের ওপর বড় রাগ হয়, তোমার পাশে থাকতে পারি না বলে,
বুকটা বিষাদে ভরে ওঠে, তোমায় একটু জড়িয়ে ধরতে পারি না বলে।
কোপ জমে মনের মাঝে, আমাদের কোনো কথা হয় না বলে,
ঈর্ষা হয় ওই মানুষগুলোর ওপর, যারা তোমার আশেপাশে থাকে বলে।
চোখে ঘুম নেই, কারণ তুমি আসো না আমার স্বপ্নে,
আশাহত আমি, কারণ আমি আর নেই তোমার কোনো ভাবনায়।
আমি আজ রূপহীন, কারণ তুমি আর আমায় লক্ষ্য করো না,
আমি আজ ভালোবাসাহীন, কারণ তুমি আর আমায় ভালোবাসো না।
আর হয়তো সবচেয়ে ভীতিকর সত্যটা এটাই—
আমি এখনও এখানেই থমকে আছি, তোমাকেই ভালোবেসে,
আর ধীরে ধীরে শিখছি—
তোমাকে ছাড়াও কীভাবে অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়।I am scared of
losing you.
I am terrified of
being apart.
I am tired of
thinking only about you.
I am exhausted from
not seeing you.
I am mad at myself
for not being with you.
I am sad
because I cannot hold you.
I am angry
because we are not talking.
I am envious
of the people who are around you.
I am sleepless
because you are not in my dreams.
I am hopeless
because I no longer cross your mind.
I am formless
because you don’t notice me anymore.
I am loveless
because I am no longer being loved by you.
And perhaps the scariest part is—
I am still here,
loving you,
while slowly learning
what it feels like
to exist without you.
— মৌমিতা— Moumita
REACTIONS
Comments
Share a thought. Comments are reviewed before they appear publicly.